Wednesday, May 24, 2006

লেখালেখি বা খেলাধুলা




প্রথম পাতা:

তুই এখন মরচে ধরা জুবুথুবু একটা বুড়ি৷ ঐ কুঁচকে ফুঁচকে আছে দুই/একটা যতিচিহ্ন৷ মা রে,আয় তোর একটু স্ট্যাটাস
বদলাই৷ চল,বেলা যে পড়ে এলো৷
তার মানে একটা মাথা ছিল৷ কান টানলে মাথা, বা মাথা টানলে কানের মত কেস৷ মাথায় ছিল স্যার যদুনাথের আদি
ভারতবর্ষের কথা৷ দুনিয়ার তামাম খেলাওয়ালা থেকে রাস্তার মোড়ে দাঁড়ানো ঠোলাদের কথা৷ রেফারির বাঁশি ছেঁড়া আমাদের এই
খেলাধুলোয় পূর্ণিমার চাঁদ থাক ঝলসানো রুটি হয়ে৷
ভাসা ভাসা নয় পুরোপুরি ই আপনি আছেন বাংলা ভাষায়,সে নৌকাই চালান আর নরম তারে কাঁচি করুন৷ আপনার কাজ
সংযোজনের৷ ঠোঁট ফাঁক, জিভ নড়লে আপনিও সংযোজন করছেন বাংলা ভাষা৷ যোগাড় করা লেখা,অভিজ্ঞন চর্চা, মেনুকার্ড,
ক্যাশমেমো,ডাক্তারের prescripsion,তারপরে পাতি,পাতি,পাতি... বাংলা ভাষা চর্চা করছেন, লেখা পাঠান, ছেপে দেয়া যাবে৷
তাহলে এটা সংগৃহীত লেখা,সমুহ বাংলা চর্চার নিদর্শন৷ জানালার বাইরে যাদের মোঁষে ফোঁসে তাড়াচ্ছে, তারা কিছু অ-সিরিয়াস
বিষয় নিয়ে সিরিয়াসলি মাথা ঘামান দেখি৷ লিখে ফেলুননা মিনিবাস-ট্রাকের পেছনকার সেই প্রবাদ বাক্যগুলো ,নিজের মাথাটাকে
ঝাঁকিয়ে ফাঁকিয়ে দেখুন সেগুলো কার কি পাকা ধানে মই দিচ্ছে৷ ক্লিক করুন,আসলেও আসতে পারে আমাদের দুটো খড়বিঁচ
আলি৷
আয় মা, গা-ঝাড়া দি,এই তো খেলাধুলো করার উত্কৃষ্ট সময়৷
-------------------------------

10 comments:

আমি সেই মেয়ে said...

blogta ami kodin dhorei dekhchi, kichu likhbo bhebeo somoyabhabe hoye oTheni. khub bhalo lagche, sudhu font tar bypare ektu najor dile bhalo hoy.

Sumeru said...

ফন্টের প্রতি নজর দেওয়া বলতে কি বোঝাচ্ছে ? একটু ডিটেলে লিখুন ৷ কিছু লেখাতে টাইপ ভাঙা আছে , সেগুলো আস্তে আস্তে ঠিক করছি, নতুন লেখায় সেই ধরবের প্যাটার্ন রচনা নেই, কিছু লেখায় ইংরাজী অলফাবেট ব্যবহার করে বেশ মজা পেয়েছি তাই ওগুলো বদলাবো না ভাবছি ৷
'Rি' নিয়ে চিরকালীন সমস্যা আছে, খন্ড 'ত' নিয়েও ৷ বলুন, একটু পা চালিয়ে বলুন ৷

আমি সেই মেয়ে said...

oho amaro to ek problem, Ri ar khando T likhte gelei charai :) ami bolchilam je apni mone hoy bold e rakhchen sob, lekha gulo sudhu large font e korle dekhte beshi bhalo lagbe, etukui...

Sumeru said...

হুম, বুঝলাম ৷ তবে একটি বাদে সব লেখাই বোল্ডে আছে ৷ আসলে সমস্যাটা আমার মনিটরে, আমি কিছ্হুই প্রায় দেখতে পাই না ৷ আপনাদের যখন অসুবিধা হচ্ছে, তখন বদলে দেব ৷

Sumeru said...

হুম, বুঝলাম ৷ তবে একটি বাদে সব লেখাই বোল্ডে আছে ৷ আসলে সমস্যাটা আমার মনিটরে, আমি কিছুই প্রায় দেখতে পাই না ৷ আপনাদের যখন অসুবিধা হচ্ছে, তখন বদলে দেব ৷

Arijit said...

খণ্ড ত লেখা যায় তো - ৎ - এই তো লিখলুম। t`` লিখলেই খণ্ড ত। আর "ঋ" হল rri - জলদি জলদি লিখে ফেলতে হবে। শুধু দুদিকে জাস্টিফাই করতে গেলে ছড়িয়ে যায়ঃ-((

আপডেট হচ্ছে না কেন?

Arijit said...

খণ্ড ত লেখা যায় তো - ৎ - এই তো লিখলুম। t`` লিখলেই খণ্ড ত। আর "ঋ" হল rri - জলদি জলদি লিখে ফেলতে হবে। শুধু দুদিকে জাস্টিফাই করতে গেলে ছড়িয়ে যায়ঃ-((

আপডেট হচ্ছে না কেন?

hutumthumo said...

likhben na aar?

hutumthumo said...

may 24-er por to aar lekha neyi tayi ...

Sadiq M. Alam said...

the picture included has very nice perspective. liked that.